ইসমে আযম
☘️☘️ইসমে আযম কি? সেই ছোটবেলা থেকে শুনে এসেছি ইসমে আ'যম এর কথা। ইসমে আ'যম জানা এবং পাঠ করার অনেক বড় বড় ফজিলতের গল্পও আমাদের অনেকেরই জানা। কিন্তু ইসমে আ'যম আসলে যে কোনটি একেবারে সুনির্দিষ্ট করে তা বলা কঠিন বৈকি। তবু কুরআনুল কারিম এবং হাদিস শরিফে প্রাপ্ত তথ্যাদি বিশ্লেষনে ইসমে আ'যমের পরিচয়ের যে চিত্র পাওয়া যায় তা আমাদের জন্য অবশ্যই অনেক অনেক গুরুত্ববহ। বিষয়টি নিয়ে দীর্ঘ দিনের জানার অনুসন্ধিতসা হেতু সংক্ষিপ্ত কলেবরে এর উপরে আলোকপাতের ইচ্ছে। তাওফিকদাতা কেবলমাত্র মহান মুনিব আল্লাহ জাল্লা শানুহূ। তাঁর নিকটেই সাহায্য চাই। তাঁর কাছেই আশ্রয় চাই। ইসম অর্থ- নাম, আ’যম অর্থ- সবচেয়ে মহান বা শ্রেষ্ঠ। ইসমে আ’যম দ্বারা 'আল্লাহ তাআ'লার সবচাইতে মহান বা শ্রেষ্ঠ নাম (The Greatest Name of almighty Allah)' বুঝানো হয়ে থাকে। আল্লাহ তাআ’লার রয়েছে অনেক সুন্দর সুন্দর নাম। যেমন- আল খালিক্ব, আর-রাহমান, আর-রাহীম, আল কারীম, আল গফূর, আল গফফার, আল হাইয়্যু, আল কাইয়্যূমু, আল আযীযু ইত্যাদি। সহীহ হাদীসের বর্ণনায় আল্লাহ তাআ'লার নাম ৯৯ টি বলা হলেও, অন্য হাদীসে বলা হয়েছে, এই ৯৯ টি নামের বাইরে আল...