পোস্টগুলি

নভেম্বর, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

উপহার

 কেউ ভালোবেসে সুতা উপহার দিলে সেটাও উপহার । কেউ একজন পকেটের টাকা খরচ করে না বুঝে আমার অপছন্দের জিনিস উপহার দিলেও সেটা উপহার । তার তো কোনও দায় নেই আমাকে পকেটের টাকা খরচ করে উপহার দেয়ার , তবু সে দিচ্ছে কারণ সে আমার জন্য ভাবে । তার ঘাম ঝরানো টাকা, শখের জিনিস না কিনে আমার জন্য সেভ করে রাখা টাকা, বাবার কাছ থেকে কান্নাকাটি করে নেয়া ৫০০ টাকা থেকে ৪০০ টাকা আমার উদ্দেশ্যে রেখে দেয়া টাকা, বন্ধুর কাছ থেকে ধার করে আনা টাকা , কত ভাবে একজন উপহার দাতা আমাকে উপহার দেয়ার অর্থ জোগাড় করে, দিনের পর দিন বসে হ্যান্ডিক্রাফট বানায়। এই নিষ্ঠুর পৃথিবীতে কেউ আমার জন্য দু সেকেন্ড ভাবছে, সময় খরচ করছে এর চেয়ে পাওয়া আর কী হতে পারে ?  এই কেয়ারিং মানুষগুলোর জন্য কিছু করতে চাইলে পালটা গিফট দেয়াই একমাত্র উপায় নয়। তাদের দেয়া আমার অপছন্দের উপহার টি আমি যদি কাউকে দিয়ে দিই সেটা যেন তারা জানতে না পারে, আমি যে তার উপহার দেয়াতে ঝামেলায় পড়েছি তা যেন সে বুঝতে না পারে । আমি যে তার উপহার টি ফেলে রাখি অযত্নে অজস্র উপহারের ভীড়ে তা যেন উপহার দাতা পর্যন্ত না পৌঁছায় । এটা জানতে পারা খুব কষ্টের, মন খারাপ করার ।  আমি উপহা...

মেয়েরা যখন বোকা হয়ে যায়

 ভালোবাসলে মেয়েগুলো বোকা হয়ে যায়। এড়িয়ে গেলে ভাবে তার হয়তো অনেক কাজ, ব্যস্ত! মিথ্যা বললে ভাবে আহা ভুল করেই বলে ফেলেছে হয়তো। তার কোনো দোষ নেই। কথার আঘাতে কেটে টুকরো টুকরো করে সামান্য ফোন করে "কেমন আছো "জানতে চাইলেই ভুলে যায়। এরা কারও জ্বর শুনলে চিন্তায় উৎকন্ঠায় নিজেই জ্বর বাঁধিয়ে বসে। কেউ কোথাও যাচ্ছে শুনলে না পৌঁছানো পর্যন্ত চিন্তায় নিজের ঘরে হেঁটেই নিজের পা ফুলিয়ে ফেলে। খাবার টেবিলে কারও প্রিয় খাবার দেখলে এদের গলা ধরে যায়। সেই খাবার এদের গলা দিয়ে ঢোকে না। অন্যজনের জন্য প্রিয় খাবার রেখে দিয়ে নিজে না খেয়েই তখন দিন পার করে। এরা অন্যের সুবিধা অসুবিধা ভেবে ভেবে নিজের সুবিধা অসুবিধা ভুলে যায়, অন্যের কথা ভেবে এরা নিজেরেই ভুলে যায়। কেউ ছেড়ে গেলে ভাবে দোষটা নিজেরই। জানতে চায় কোথায় সমস্যা বলো সারিয়ে নেই। তুমি যা চাইবে তাই হবে। তবু চলে গেলে অপেক্ষা করে। ভাবে এমনিই গেছে। আসবে আবার। ভালোবাসার মেয়েগুলো বড্ড বোকা হয়। এদের ধরে রাখতে হয়না, এরাই ধরে রাখে। ভালোবেসে ফুরিয়ে ফেলে নিজেকে। এদেরকে স্যরি বলতে হয়না। ক্ষমা চাইতে হয়না। এদের জন্য এফোর্ট দিতে হয়না, এদেরকে ধরে রাখতে হয়না। ভাল থাকা সহজ নয় ...

সত্যিকারের বন্ধু

সত্যিকারের বন্ধু বা বন্ধুত্ব দুটি আত্মার বন্ধন ও বিশ্বাস ছাড়া হয় না। তাই বন্ধুত্বের উপর আর কোনো সম্পর্ক হতে পারে না।সত্যিকারের বন্ধু হলো তারা যারা আমাদের দুঃখের সঙ্গী এবং সর্বদা আমাদের ভুল বা খারাপ কাজ থেকে বিরত রাখে। বন্ধুদের নিজেদের মধ্যে পারস্পরিক সহায়তার বোধ থাকা উচিত। এর জন্য সর্বদা বন্ধুত্ব বজায় রাখতে হবে। উদ্ভিদকে বাঁচিয়ে রাখার জন্য যেমন সার ও পানির প্রয়োজন হয় তেমনি বন্ধুত্ব বজায় রাখতে এর জন্য সহযোগিতা এবং স্যাকরিফাইস প্রয়োজন। বন্ধুত্ব নিয়ে সন্দেহের কোনও জায়গা নেই।  যাকে বন্ধু বলে পরিচয় দেই, কখনো কি ভেবে দেখেছি কেন তাকে বন্ধু বলছি।! না, ভাবি না।কারণ,বন্ধুত্ব কোন সুনির্দিষ্ট যোগ্যতা বিচার করে না। বয়সে বন্দি নয় বন্ধুত্ব। লিঙ্গান্তর নিয়ে বিভেদ নেই বন্ধুত্বে। শিক্ষা-অর্থবিত্ত-ধর্ম মানে না বন্ধুত্ব। কখনো কখনো রাস্তার একজন অশিক্ষিত টোকাই বন্ধু হয়ে যায়। বন্ধু শিক্ষিত হতে হবে এমন তো কোন কথা নেই। কখনো কখনো একজন অসুন্দর মানুষ প্রাণের বন্ধু হয়ে যায়। বন্ধুত্বেই পবিত্র সৌন্দর্য খুঁজে পাওয়া যায়। বন্ধুত্ব যে কখন কোথায় তার স্থান দখল করে তা কেউ বলতে পারেনি, পারবেও না। বর্তমান সময...