সত্যিকারের বন্ধু
সত্যিকারের বন্ধু বা বন্ধুত্ব দুটি আত্মার বন্ধন ও বিশ্বাস ছাড়া হয় না। তাই বন্ধুত্বের উপর আর কোনো সম্পর্ক হতে পারে না।সত্যিকারের বন্ধু হলো তারা যারা আমাদের দুঃখের সঙ্গী এবং সর্বদা আমাদের ভুল বা খারাপ কাজ থেকে বিরত রাখে। বন্ধুদের নিজেদের মধ্যে পারস্পরিক সহায়তার বোধ থাকা উচিত। এর জন্য সর্বদা বন্ধুত্ব বজায় রাখতে হবে। উদ্ভিদকে বাঁচিয়ে রাখার জন্য যেমন সার ও পানির প্রয়োজন হয় তেমনি বন্ধুত্ব বজায় রাখতে এর জন্য সহযোগিতা এবং স্যাকরিফাইস প্রয়োজন। বন্ধুত্ব নিয়ে সন্দেহের কোনও জায়গা নেই।
যাকে বন্ধু বলে পরিচয় দেই, কখনো কি ভেবে দেখেছি কেন তাকে বন্ধু বলছি।! না, ভাবি না।কারণ,বন্ধুত্ব কোন সুনির্দিষ্ট যোগ্যতা বিচার করে না। বয়সে বন্দি নয় বন্ধুত্ব। লিঙ্গান্তর নিয়ে বিভেদ নেই বন্ধুত্বে। শিক্ষা-অর্থবিত্ত-ধর্ম মানে না বন্ধুত্ব। কখনো কখনো রাস্তার একজন অশিক্ষিত টোকাই বন্ধু হয়ে যায়। বন্ধু শিক্ষিত হতে হবে এমন তো কোন কথা নেই। কখনো কখনো একজন অসুন্দর মানুষ প্রাণের বন্ধু হয়ে যায়। বন্ধুত্বেই পবিত্র সৌন্দর্য খুঁজে পাওয়া যায়। বন্ধুত্ব যে কখন কোথায় তার স্থান দখল করে তা কেউ বলতে পারেনি, পারবেও না।
বর্তমান সময়ে সত্যিকারের বন্ধু ও বন্ধুত্ব খুঁজে পাওয়া মানে – জীবনের সাফল্য পাওয়া ! কিন্তু আজকের সময়ে প্রকৃত বন্ধু খুঁজে পাওয়া খুব মুশকিল !
#বন্ধুত্ব
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন