মেয়েরা যখন বোকা হয়ে যায়

 ভালোবাসলে মেয়েগুলো বোকা হয়ে যায়। এড়িয়ে গেলে ভাবে তার হয়তো অনেক কাজ, ব্যস্ত! মিথ্যা বললে ভাবে আহা ভুল করেই বলে ফেলেছে হয়তো। তার কোনো দোষ নেই। কথার আঘাতে কেটে টুকরো টুকরো করে সামান্য ফোন করে "কেমন আছো "জানতে চাইলেই ভুলে যায়।


এরা কারও জ্বর শুনলে চিন্তায় উৎকন্ঠায় নিজেই জ্বর বাঁধিয়ে বসে। কেউ কোথাও যাচ্ছে শুনলে না পৌঁছানো পর্যন্ত চিন্তায় নিজের ঘরে হেঁটেই নিজের পা ফুলিয়ে ফেলে। খাবার টেবিলে কারও প্রিয় খাবার দেখলে এদের গলা ধরে যায়। সেই খাবার এদের গলা দিয়ে ঢোকে না। অন্যজনের জন্য প্রিয় খাবার রেখে দিয়ে নিজে না খেয়েই তখন দিন পার করে। এরা অন্যের সুবিধা অসুবিধা ভেবে ভেবে নিজের সুবিধা অসুবিধা ভুলে যায়, অন্যের কথা ভেবে এরা নিজেরেই ভুলে যায়।


কেউ ছেড়ে গেলে ভাবে দোষটা নিজেরই। জানতে চায় কোথায় সমস্যা বলো সারিয়ে নেই। তুমি যা চাইবে তাই হবে। তবু চলে গেলে অপেক্ষা করে। ভাবে এমনিই গেছে। আসবে আবার।


ভালোবাসার মেয়েগুলো বড্ড বোকা হয়। এদের ধরে রাখতে হয়না, এরাই ধরে রাখে। ভালোবেসে ফুরিয়ে ফেলে নিজেকে।

এদেরকে স্যরি বলতে হয়না। ক্ষমা চাইতে হয়না। এদের জন্য এফোর্ট দিতে হয়না, এদেরকে ধরে রাখতে হয়না।


ভাল থাকা সহজ নয় জেনেও বলছি, ভালো থেকো অন্যের কথা ভেবে নিজেরে ভুলে যাওয়া বোকা মেয়েগুলো। ভালো থেকো ভালোবাসার মেয়েগুলো। ভালো থেকো ভালোবেসে নিজেকে ফুরিয়ে ফেলা মেয়েগুলো।


কথা সংগ্রহীত

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবন থেকে পাওয়া ২০ টি শিক্ষা