কেউ সারাজীবন বন্ধু থাকে না
যেদিন নিজের বেস্ট ফ্রেন্ড ভাবা দুজন বন্ধুর বিয়ের ব্যাপারে জানতে পেরেছিলাম তৃতীয় আরেকজনের মুখে। সেদিন থেকেই বন্ধু' শব্দটাকে ইগনোর করি! ইটস আ ডিসেপটিভ ওয়ার্ড!
বন্ধু হিসেবে কাওকে গ্রান্টেড ধরতে নাই। জাস্ট সময়ের সাথে তাল মিলিয়ে চলি! যেমন ধরেন কারো সাথে হঠাৎ দেখা হলো, খুব আপন মনে হলো। শুধু ঐ সময়ের জন্যই তাকে আপন ভাবি। এক্সপেক্ট করে বসে থাকি না যে সে ফরএভার আপন ই থাকবে!
কারো সাথে চ্যাটবক্সে অসাধারণ টপিক নিয়ে আলোচনা হলো। অনেকদিন পর মনে হলো, যাক এতদিন পর একজনের সাথে মন খুলে কথা বললাম।
কিন্তু এতটুকুই। আশা করে বসে থাকি না যে আগামীকালও সে আমার সাথে ঠিক এভাবেই কথা বলবে। আজকের মতই আগ্রহ দেখাবে, পাত্তা দিবে!
হতেই পারে সে আজকে লেফট-অভার ফিল করছে। তাই নিজের স্বার্থেই আমার সাথে কথা বললো। হয়ত আগামীকাল আবারও সে বন্ধুদের মাঝে নিজেকে মধ্যমণি হিসেবে ফিরে পাবে। আমার টেক্সট-এর রিপ্লাই দিবে হুমমম' লিখে!লিভ ইন দা মোমেন্ট - ব্যাপারটাই আসল ব্যাপার। এই মুহূর্তে কেউ আমাকে পাত্তা দিচ্ছে, আই এ্যাপ্রিশিয়েইট ইট ফর নাউ!
টাইম মুভস অন, পিপল চেইঞ্জ!
পুনশ্চঃ হ্যা সবার এক্সপেরিয়ান্স আমার মত হবে না। স্বাভাবিক! অনেকেই বন্ধুত্বের প্রশ্নে লাকি! তাদের ঈর্ষা করি!
Jarjis Arselan
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন